ব্রিকস সম্মেলনে বিভক্ত হয়ে পড়া বিশ্বকে ঐক্যের বার্তা মোদি –
পুতিন – জিনপিঙের

* দিল্লিতে ব্রিকস-এর মঞ্চে ঐক্যের ছবি। ১৮তম ব্রিকস সম্মেলনে ভারত মণ্ডপমে মোদি, জিনপিং ও পুতিনের একে অপরের হাত ধরে থাকার ছবি বিশ্ব জুড়ে সকলের নজর কেড়েছে।

* শুধু তাঁদের পারস্পরিক সম্পর্কের উষ্ণতাই নয়, একই সঙ্গে বিভক্ত হয়ে পড়া বিশ্ব ব্যবস্থার মধ্যে ঐক্যের একটি বার্তাও দিয়েছে।

* রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসানে শান্তি আলোচনায় মধ্যস্থতার প্রস্তাব ভারত এবং চিনের।

 

বিরল খনিজকে হাতিয়ার নয় ‘, চিনকে পাশে * *নিয়ে বার্তা মোদির

* ব্রিকস সম্মেলনে চিনের প্রেসিডেন্টকে পাশে রেখে বিরল খনিজ এবং সেই সংক্রান্ত প্রযুক্তিকে হাতিয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

* ব্রিকস রাস্ট্রগুলিকে সতর্ক করে মোদি বলেন, এই ধরনের পদক্ষেপ অভিন্ন উন্নয়নের পথে বাধা তৈরি করতে পারে।

* বিরল খনিজ সরবরাহের ক্ষেত্রে শীর্ষে রয়েছে চিন। আমেরিকার সঙ্গে বাণিজ্য সংঘাতের কারণে বিরল খনিজ রপ্তানির নিয়মকানুন কঠোর করেছে চিন। পরে কিছুটা শিথিল করা হয়।

 

পাল্টে দেওয়া বাংলার পরম্পরা ফেরানোর আহবান মুখ্যমন্ত্রী শুভেন্দুর

* নিজের নাম, পরিচয়, ধর্ম, সংস্কার, ঐতিহ্য, পরম্পরা কেউ যাতে বদলে দিতে না পারে। তারজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন শুভেন্দু অধিকারী।

* এবার পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর উদ্বোধন হবে দেবীপক্ষে, মহালয়ার দিন থেকে। এই পরম্পরা সকলকে ফিরিয়ে আনতে হবে, জানালেন মুখ্যমন্ত্রী।

* শুভেন্দু অধিকারী বলেন, দেশের সুরক্ষা, জাতীয়তাবাদ, ভারতীয় সংস্কৃতি, প্রধানমন্ত্রী মোদিজির সব যোজনাকে পশ্চিমবঙ্গে চালু করা— এটাই আমাদের অঙ্গীকার।

 

View More